বুধবার ২৯ এপ্রিল ২০২৬ - ১০:২৩
ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে

২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩৪ জনে। বুধবার লেবাননের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলে রাতভর হামলায় আরও অন্তত ৯ জন নিহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: লেবাননের গণমাধ্যমে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে আহত হয়েছেন ৭,৮৬৩ জন।

এমতবস্থায় লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহও সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় দখলদার ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পাল্টা অভিযান পরিচালনার মাধ্যমে তারা লেবাননের ভূখণ্ড রক্ষায় নিজেদের সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha